Mebendazole (মেবেনডাজল)



নির্দেশনাঃ সূঁচ কৃমি, বক্র কৃমি, কেঁচো কৃমি, ফিতা কৃমি, চাবুক কৃমি এবং সুতা কৃমি সংক্রমণে নির্দেশিত।

মাত্রা ও ব্যবহার বিধিঃ সূচ কৃমির জন্য ১ টি ট্যাবলেট অথবা ১ চা চামচ সাসপেনশন একবার। কেঁচো কৃমি, চাবুক কৃমি এবং চক্র কৃমির জন্য ১ টি করে ট্যাবলেট দিনে ২ বার অথবা ১ চা চামচ সাস্‌পেনশন সকাল ও সন্ধ্যায় পর পর তিন দিন সেব্য। ফিতা কৃমি ও সুতাকৃমির ক্ষেতে দুই বছর অধিক বয়সের শিশুদের জন্য ১ টি করে ট্যাবলেট বা ১ চামচ সাসপেনশন সকাল ও সন্ধ্যায় পর পর ৩ দিন সেব্য। প্রাপ্ত বয়ষ্কদের জন্য ২ টি করে ট্যাবলেট দিনে দুইবার হিসাবে পর পর তিনদিন সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ কদাচিৎ তলপেটে সামান্য ব্যথা ও ডায়রিয়া দেখা দিতে পারে।

গর্ভাবস্থায় ব্যবহারঃ গর্ভবতী মায়েদের ক্ষেত্রে ব্যবহার করা উচিত নয়।

সরবরাহঃ ১০০ ট্যাবলেট এবং
সাসপেনশন ৩০ মি.লি.।


Albendazole (এ্যালবেনডাজল)




নির্দেশনাঃ কৃমি দ্বারা সংক্রমিত অন্ত্রের একক বা মিশ্র সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত হয়।

মাত্রা ও ব্যবহার বিধিঃ ১-২ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে: অর্ধেক মাত্রায় ৪০০ ট্যাবলেট   বা ১ চা চামচ এ্যালবেনডাজল সাসপেনশন একক মাত্রায় সেব্য।
প্রাপ্ত বয়স্ক এবং ২ বছর বা অধিক বয়সের শিশুদের ক্ষেত্রে এসকারিয়াসিস, এন্টারোবিয়াসিস, বক্র কৃমি সংক্রমণ, ট্রাইচুরিয়াসিস-এর চিকিৎসায় সাধারণ মাত্রা ৪০০ মি.গ্রা.। স্ট্রংগাইলইডিয়াসিস এবং টিনিয়াসিস এর ক্ষেত্রে ৪০০ মি.গ্রা. করে পর পর তিনদিন। বয়স্কদের ক্ষেত্রে হাইডাটিড রোগের চিকিৎসায় ৪০০ মি.গ্রা. দিনে দুই বার করে ২৮ দিন সেব্য। সুস্থ না হলে ১৪ দিন ব্যবধানে পুনরায় ২৮ দিন সেব্য।

পার্শ্ব প্রতিক্রিয়াঃ তলপেটে অস্থায়ী ব্যথা, ডায়রিয়া, এলার্জিক প্রতিক্রিয়া, লিভার এনজাইমের বৃদ্ধি এবং লিউকোপেনিয়া।

গর্ভাবস্থায় সেবনঃ গর্ভাবস্থায় সেবন করা উচিত নয়।

সরবরাহঃএ্যালবেনডাজল ২০০ বা ৪০০ মিগ্রা ট্যাবলেট এবং ১০ মিলি সাসপেনশন ।